সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৯ এপ্রিল, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit moryak.biz for more information.

ঢাকার কমলাপুর থেকে বিমানবন্দর পথে মেট্রোরেল করবে সরকার, ব্যয় নিয়ে প্রশ্ন

ঢাকার কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পথে মেট্রোরেল নির্মাণে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া আবার শুরু করতে চাইছে বর্তমান সরকার। অনেক বেশি ব্যয় প্রস্তাব করায় অন্তর্বর্তী সরকার ঠিকাদার নিয়োগের এই প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল।
বিস্তারিত পড়ুন...

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে। বিস্তারিত পড়ুন...

‘অনার কিলিং’: যে হত্যার কাহিনি সিনেমাকেও হার মানায়

নিহত পারুল আক্তার

এবার পিবিআই বাবার অভিযোগ নয়, মেয়েটির স্বামীর করা নিখোঁজের জিডির (সাধারণ ডায়েরি) সূত্র ধরে তদন্ত শুরু করে। সেই জিডিতে মেয়েটির একটি মুঠোফোন নম্বর উল্লেখ করা হয়েছিল। সেটার সূত্র ধরেই তদন্তে বেরিয়ে আসে, ২০১৫ সালের জুলাইয়ে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। পরে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। একজনকে ভাড়া করে মেয়ের বাবাই এই কাজ করেছিলেন। বিস্তারিত পড়ুন...

ক্রিকেটে কি খুঁজে পাওয়া যাবে আরেকটি ‘১৮ এপ্রিল’

ক্রিকেট ইতিহাসের দিকে ফিরে তাকালে প্রতিটি দিনেই দেখা মিলবে কোনো না কোনো স্মরণীয় ঘটনার। তবে ১৮ এপ্রিলের মতো এমন ঘটনার ঘনঘটা খুঁজে পাওয়া যাবে খুব কম দিনেই। কত কিছুই না হয়েছে এই দিনে-এক বাঁহাতি জিনিয়াসের রেকর্ড-ভাঙা ইনিংস, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ছক্কা, সর্বকালের অন্যতম সেরা এক ফাস্ট বোলারের জন্ম, দক্ষিণ আফ্রিকার টেস্টে প্রত্যাবর্তন, ক্রিকেটকে বদলে দেওয়া আইপিএলের জন্মও! বিস্তারিত পড়ুন...

বিশ্বের শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী’ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল, এতে কারা আছেন

ইসরায়েল সরকারের প্রকাশিত ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ ইনফ্লুয়েন্সারের তালিকা নিয়ে করা আরটির প্রতিবেদনের স্ক্রিনশটের একাংশ।

২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০ জন কথিত ‘ইহুদিবিদ্বেষী’ও ‘জায়নবাদ-বিরোধী’ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রবাসী এবং ইহুদিবিদ্বেষ দমনবিষয়ক মন্ত্রণালয়। এই ১০ জনের মধ্যে ৬ জনই যুক্তরাষ্ট্রভিত্তিক। বাকিরা ইউরোপের। বিস্তারিত পড়ুন...

Read full story at source